Sunday, August 10, 2014

সুরা ফাতিহা

সুরা ফাতিহা


    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
    বিসমিল্লাহির রাহমানির রাহিম
    পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু

আয়াত নং ১    الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ
বাংলা উচ্চারন    আলহামদুলিল্লাহি রাব্লিল আ’লামিন
বাংলা অনুবাদ    সমস্ত প্রসংশা একমাত্র আল্লাহ তা’য়ালার জন্য ।
   
আয়াত নং ২    الرَّحْمـنِ الرَّحِيمِ
বাংলা উচ্চারন    আর রাহহমানির রাহিম
বাংলা অনুবাদ    যিনি পরম করুনাময় ও মহান দয়ালু
   
আয়াত নং ৩    مَالِكِ يَوْمِ الدِّينِ
বাংলা উচ্চারন    মালিকি ইয়াওমিদ্দিন
বাংলা অনুবাদ    যিনি বিচার দিনের মালিক
   
আয়াত নং ৪    إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ
বাংলা উচ্চারন    ইয়্যা কানা’বুদু ওয়াইয়্যা-কানাসতাঈন
বাংলা অনুবাদ    আমরা তোমারই এবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি
   
আয়াত নং ৫    اهدِنَـا الصِّرَاطَ المُستَقِيمَ
বাংলা উচ্চারন    ইহদিনাস সিরাত্বাল মুস্তাক্বিম
বাংলা অনুবাদ    তুমি আমাদের  সরল এ সহজ পথ দেখাও
   
আয়াত নং ৬    صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ
বাংলা উচ্চারন    সিরাত্বাল্লাযিনা আন আ’মতা আলাইহিম
বাংলা অনুবাদ    তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ ।
   
আয়াত নং ৭      غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلا الضَّالِّينَ َ

বাংলা উচ্চারন    গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্বদ্বো-য়াল্লিন
বাংলা অনুবাদ    তাদের পথ নয়,(যারা) অভিশপ্ত এবং পথহারা হয়েছে।


সুরা ফাতিহা শানে নযুল:    ফাতিহা শব্দটি আরবী বাংলা পরিভাষায় এটি ভূমিকার অর্থ প্রকাশ করে । নির্ভরযোগ্য হাদীসের ভাষ্যে জানা যাঙয় যে, সর্ব প্রথম পুনাংগ সুরা হিসেবে এ সুরাই নাযিল হয়। মুলতঃ এ সুরা একটি প্রার্থনা মাত্র। কোরআনের প্রথমে এ সুরাকে স্থান দিয়ে এ শিক্ষাই দেয়া হয়েছে যে, এ গ্রন্থ হতে উপকৃত হতে হলে প্রথমে আল্লাহর নিকট প্রার্থনা করতে হয় । বস্তুত এ সুরা মানুষের পক্ষ থেকে একটি প্রার্থনা বিশেষ আর পুর্নাংগ জীবন বিধান আল-কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ হতে এই প্রার্থনার জবাব মাত্র।

No comments:

Post a Comment